আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের খরচ বহন করবে না জাহাঙ্গীরনগর

জাবি প্রতিনিধি

দুর্ঘটনাজনিত কারণে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

রোববার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রাহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাবির নতুন রেজিস্ট্রারের দায়িত্বে আবু হাসান
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি ক্যাম্পাসের ভিতরে নিজস্ব কাজের জন্য চলাফেরার সময় এবং ক্যাম্পাসের বাইরে দুর্ঘটনাজনিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আহত হয় তাহলে তার চিকিৎসার ব্যায়ভার বহন করবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।সি ন্ডিকেটের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ