আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

দুই বছরে ঢাকা পোস্টের অর্জন অতুলনীয় 

সাভার প্রতিনিধি :

নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টের প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম বলেন, ঢাকা পোস্ট অতি দ্রুত সময়ে প্রায় সাড়ে তিন লাখ পাঠকের মন জয় করেছে। এই নিউজ পোর্টালটি প্রতিদিন তিন লাখ ১০ হাজার পাঠক পড়েন।

এটা মাত্র দুই বছর সময়ের মধ্যে সম্ভব করেছেন ঢাকাপোস্টে কর্মরত সকলে। মানুষের মাঝে গ্রহণযোগ্যতা তারা আদায় করে নিয়েছেন। গত বছরে তাদের ঝলিতে অর্জন জমা পড়েছে ১১ টি, ফেলোশিপ ৩ টি। আমার মনে হয় এক বছরে দেশের কোন গণমাধ্যমে এটাই সর্বোচ্চ।

শুধু দেশে নয় বিশ্বের প্রায় ১৫৪ টি দেশ ও স্থান থেকে এই নিউজ পোর্টালটি মানুষ পড়ছেন। এটিও অভূতপূর্ব অর্জন। আমি ঢাকাপোস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। একই সাথে ঢাকাপোস্টে কর্মরত সকলকে অভিনন্দন জানাই।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয় বলেন, ঢাকাপোস্ট উপযুক্ত সময়ে বাংলাদেশের গণমাধ্যমে সংযুক্ত হয়ে অভূতপূর্ব অবদান রাখছে। দেশের মানবিক সংবাদ গুলো এই নিউজ পোর্টালে অত্যন্ত নিপুণভাবে উপস্থাপন করা হয়।

এসব সংবাদ দেখে অনেক অসহায় পরিবার উপকৃত হয়েছে। ঢাকাপোস্ট সাংবাদিকতার নতুন অধ্যায় সূচনা করেছে। ঢাকাপোস্টের মত এখন অনেক সংবাদ মাধ্যম মানবিক সংবাদ উপস্থাপন করা শুরু করেছে। মানবিক সাংবাদিকতায় ঢাকাপোস্ট অনন্য উদাহরণ হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে কেক কেটে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিয়ে প্রেসক্লাবের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করা হয়।

ঢাকাপোস্টের সাভার প্রতিনিধি মাহিদুল মাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপু,

সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরি, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক নির্বাচন কমিশন ও চ্যানেন ২৪ এর স্টাফ রিপোর্টার অপু ওহাব, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক কার্যকরী নির্বাহী সদস্য ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি (ঢাকা) জাহিদ হাসান শাকিল,

সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মো. শামসুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্স, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদ, দৈনিক বাংলার সাভার প্রতিনিধি ইমতিয়াজুল ইসলাম জীবন, বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসাইন,

ঢাকা মেইলের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, আজকের পত্রিকার সাভার প্রতিনিধি রিফাত মেহেদী, রাইজিং বিডির সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার সাগর ফরাজী ও আজকের বসুন্ধরা পত্রিকার সাভার প্রতিনিধি আবদুস সালাম রুবেল,

দৈনিক জনবানী পত্রিকার সাভার প্রতিনিধি রবিন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাভার প্রতিনিধি শাহিন, এশিয়ান টেলিভিশন সাভার প্রতিনিধি সবুজ, সাংবাদিক রফিকুল ইসলাম জিল্লুসহ সাভার আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় শতাধিক গণমাধ্যমকর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ