কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরীকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি বিষয়টি জানা যায়।
এ বিষয়ে নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, উপাচার্য মহোদয় কর্তৃক অর্পিত দায়িত্ব যেন সবার সহযোগিতায় সুন্দরভাবে পালন করতে পারি সেই সহযোগিতা চাই।