সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মোঃ সাগর নামে এক যুবকের মরদেহ দীর্ঘ ১৭ ঘন্টা পর উদ্ধার হয়েছে।বুধবার ভোর ৫টায় তাকে কক্সবাজার শৈবাল পয়েন্টে
মোঃ সাগরের চাচা মোঃ শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন তারা পরিবারের লোকজন মিলে রাতভর সৈকতের বিভিন্ন পয়েন্টে সন্ধান করতে থাকে।পরে ভোর ৫টার দিকে জোয়ারের পর ভাটা নামলে তখন তারা হাটু সমান পানিতে মোঃ সাগরের লাশ দেখতে চাই।
সাগর পেশায় একজন ফটোগ্রাফার। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের ছবি তুলে দিয়ে তার ইনকামের পথ হিসেবে বেছে নিয়েছিল।
গতকাল (১০ সেপ্টেম্বর)দুপুর ১২টার দিকে তিন ফটোগ্রাফার বন্ধুকে সাথে নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে গোসল করতে করতে সীগাল পয়েন্টে আসলে হঠাৎ ঢেউ এসে ডুবিয়ে নেয় তিজনকে।
তখন মোঃ ইউনুস নামে এক ওয়াটার বাইক (জেট স্কি) চালক সাগরের দুই বন্ধুকে জীবিত উদ্ধার করে নিয়ে আসতে পারলেও সাগরকে তুলে আনা সম্ভব হয়নি। ওয়াটার বাইক চালক বলেন, আমি পর্যটক নিয়ে ওয়াটার বাইক রাইড দেওয়ার সময় ওদের ডুবে যেতে দেখে দুজনের হাত ধরতে পারলেও আরেকজনকে ধরা সম্ভব হয়নি। তাদের উদ্ধার করে পাড়ে নিয়ে এসে আরেকজনকে উদ্ধার করতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া ফটোগ্রাফার দুজন বলেন, আমরা দুই বন্ধু সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে আস্তে আস্তে সীগাল পয়েন্টে চলে আসি। হঠাৎ একটি গর্তে পড়ে আমরা দু’জন ডুবে যাই। আমাকে ওয়াটার বাইক চালক উদ্ধার করতে পারলেও আমার বন্ধু এখনো নিখোঁজ।
লাইফগার্ড মোহাম্মদ ইউসুফ আলী বলেন খবর পেয়ে নিখোঁজের পর থেকে সাগরকে খুঁজতে সি সেইফ লাইফগার্ডের কয়েকটি টিম সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালিয়েছিল।
আমরা সমুদ্রের অনেক মাঝে গিয়েও খুঁজেছি কিন্তু পায়নি। যখন নিখোঁজ হচ্ছিলো তখন একটি রিফকারেন্ট সৃষ্টি হয়েছিলো সেটাই উনাকে গভীরে নিয়ে গেছে হয়তো।