আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

দীর্ঘ দিন পর কার্যালয় পেতে যাচ্ছে ঢাকা জেলা আ.লীগ

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল শনিবার ৩ জুন বিকলে চার টায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যালয় উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা জেলা আওয়ামী লীগের অন্তরগর্ত সকল উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কার্যালয় উদ্বোধন করবেন এ নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা দেখা দিয়েছে।

আলোচনা সভায় এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর সহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ