কে এম নজরুল ইসলাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’- এই প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলায়ও চলছে নানান কার্যক্রম।
প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে সম্মান জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের (২০২২-২০২৩) অর্থবছর এল.জি.ই.ডি খাতের আওতাভুক্ত গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (চাঁদপুর-হরিনা গ্রাম) ভাটিয়ালপুর-হরিনা
সড়কের সফিউল্লা মিজি বাড়ি হইতে শোভান-জয়গঞ্জ (আব্দুুর রশিদ হানিফা) সড়কের মালের বাড়ি ঘাটা পর্যন্ত রিপেয়ারিং কাজের জন্য রাস্তা ইস্টিমেটের জন্য পরিদর্শন ও পরিমাপের কাজ সম্পন্ন হয়েছে।
৭নং ওয়ার্ডের জনদুর্ভোগে ভুক্তভোগী সর্বস্তরের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিকে সম্মান জানিয়ে সড়ক মেরামতে হাত দেওয়ায় ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহ আলম শেখের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।
এ বিষয়ে ৭নং ওয়ার্ডের প্রতিনিধি জাকির হোসেন খান বলেন, আমার ওয়ার্ডের জনগণের জন্য এই ভালো কাজটুকু করতে পেরে আমি আনন্দিত। কারণ, এই সড়কটি ভঙ্গুর হওয়ায় চলাচলে ব্যাঘাত ঘটতো।
সড়কের বেহাল দশা থেকে জনগণকে মুক্তি দেওয়ার লক্ষ্যে সরকারি অর্থায়নে সড়কের মেরামতের জন্য চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চেয়ারম্যান হাজী শাহ আলম শেখ বলেন, আমার নির্বাচনী ইতশেহারে জনগণের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিলাম দীর্ঘদিনের বেহাল দশা থেকে ৭নং ওয়ার্ডের জনগণকে কিছুটা হলেও মুক্ত করার ব্যবস্থা করব।
নির্বাচিত হবার পর এই কাজটাই আমার সবচেয়ে বড় কাজ হিসেবে আবির্ভূত হয়েছে। এটি আমার সামনে বিরাট একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। ভবিষ্যতে পুরো ইউনিয়নের জনগণের দুঃখ লাঘবে কাজ করব ইনশাআল্লাহ।