আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

দাবিকৃত চাঁদা না পেয়ে আ.লীগ নেতার গুলি, আটক ১

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বেলাল হোসেন (৪০) নামের এক ঠিকাদারকে গুলি করার অভিযোগ উঠেছে গ্যাস চোরাকারবারি শাহিন পালোয়ানের বিরুদ্ধে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

রোববার (০৬ জুন) সন্ধ্যায় গুলি ছোড়া ও আটকের বিষয়টি নিশ্চি করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ। এর আগে দুপুরে ১২টার দিকে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহিন পালোয়ান আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগ প্রদানের বিস্তর অভিযোগ রয়েছে। তিনি আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আটক অলি মানিকগঞ্জের আব্দুর সাত্তারের ছেলে। তিনি অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানের বিভিন্ন ব্যবসার ম্যানেজার বলে জানা গেছে।

ভুক্তভোগী ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল জানান, আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলকায় সকাল থেকে শ্রমিকদের দিয়ে একটি সড়কের সুয়ারেজ লাইনের কাজ করছিলেন। এসময় পালোয়ান ও তার দোকানের ম্যানেজার অলিসহ আরো কয়েকজন সেখানে এসে চাঁদা দাবি করে কাজ বন্ধ করতে বলেন। ভুক্তভোগী অপারগতা প্রকাশ করলে পিস্তল বের করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। এসময় অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় শাহিন পালোয়ানের ম্যানেজার অলিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শাহিন পালোয়ান ওই এলাকা গ্যাস চোরাকারবারীর অভয়ারণ্যে পরিনত করেছেন। তার নিচে আরও অনেক সদস্য রয়েছেন যারা তার ইশারায় গ্যাসের অবৈধ সংযোগ প্রদান করেন। বিনিময়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন তিনি। এঘটনায় সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ তার বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

অভিযুক্ত শাহিন পালোয়ান এ ব্যাপারে বলেন, আমার তো অস্ত্র নাই লাইসেন্স করা ভাই। আমি ফাঁকা জায়গায় গুলি করছি আল্লাহর কসম ভাই। আমি মিথ্যা কথা জানিই না। আমি কারো শরীরে গুলি করি নাই। আমি বেলালরে কইছি বেলাল গুলি তোরে করতে আসি নাই ফারুকরে গুলি করবর আইছিলাম। তোর পায়ের তলে গুলি করলাম  ফারুকরে গিয়ে ক। শাহিন পালোয়ান এর কাছে অস্ত্রটির বিষয়ে জানতে চাইলে বলেন  অস্ত্রটি অন্য একজনের থেকে এনেছি।

এ ব্যাপারে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমানি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ