আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

দখলবাজদের প্রতিহত করুন পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে’তে এমপি জাফর

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

কমিউনিটি পুলিশং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবং পুলিশই জনতা, জনতাই পুলিশ শ্লোগানে পেকুয়া থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার (২৯ অক্টোবর) সকালে পেকুয়া থানা চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় পেকুয়া থানায় গিয়ে শেষ হয় র‌্যালিটি।

পরে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম বিএ অনার্স এমএ।

তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু,দেশ সেবায় পুলিশের ভূমিকা অনেক। পেকুয়ায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেকুয়া থানা পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে। পেকুয়ায় দখলবাজদের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ নিতে পেকুয়া থানার অফিসার ইনর্চাজকে আহবান জানান।

তিনি আরো বলেন, একজন সাংসদের চেয়ে ক্ষমতাধর আরকে হতে পারে,আমি নির্দেশনা দিয়ে যাচ্ছি দখলবাজদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন ।

তিনি পুলিশকে সব ধরনের সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।

তিনি পেকুয়া থানার অফিসার ইনর্চাজকে উদ্ধেশ্য করে বলেন আপনার যোগদানে যেভাবে বরণ করে নিয়েছি বিদায়ের সময়ও যেন আপনাকে খুশি মুখে বিদায় দিতে পারি এমন সাফল্য দেখিয়ে যাওয়ার অনুরোধ জানান ।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ আলীর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল হকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার চকরিয়ার সার্কেল তৌফিকুল আলম ।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পেকুয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট কামাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু,

পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ বিএ, সহ সভাপতি সাইফুদ্দিন খালেদ,সাধারণ সম্পাদক আবুল কাশেম,টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবুল হাসেম,

পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম আজম খান,সাধারন সম্পাদক এস এম শাহাদাৎ,মহিলা নেত্রী নুরুনাহার নুরী প্রমুখ।

এসময় রাজনৈতিক ব্যাক্তিবর্গ সুশিল সমাজের প্রতিনিধি গনমাধ্যম কর্মী ও সর্বসাধরণ উপস্থিত ছিলেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ