আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

তেঁতুলঝোরা ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগস্ট পালিত

নিজস্ব প্রতিবেদক :

তেঁতুলঝোরা ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে “শোকাবহ আগস্ট” শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ই আগস্ট) বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার সংগ্রামী সভাপতি জনাব সাইদুল ইসলাম, সাভার উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক ফিরোজ কবির।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সজীব ও রাকিব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল সাকিন প্লাবন ও আল আমিন চৌধুরী, তেঁতুলঝোড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান পাভেল এবং সাধারণ সম্পাদক সুমন ইমতিয়াজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ