নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকায় সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহবায়ক মোহাম্মদ মহাসিন করিম সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন।
অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ তেঁতুলঝোড়া ইউনিয়ন কৃষক লীগ এর সকল নেতাকর্মীবৃন্দ।