আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

তীব্র আবাসন সংকটে বেরোবি 

আরবাজ (রুমান)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর:
প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেলেও এখনো আবাসন সংকট কাটেনি রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বেশিরভাগ শিক্ষার্থী হলে সিট না পেয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে মেসে ও ভাড়া বাসায় থেকে আর্থিক টানাপোড়েন সহ নানা দূর্ভোগ পোহাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য  ও প্রকাশনা বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৮ হাজারেরও অধিক। তার বিপরীতে মাত্র তিনটি আবাসিক হলে সিট সংখ্যা ৯৪২ টি। তার মধ্যে ছাত্রদের জন্য ২ টি হল এবং ছাত্রীদের ১ টি মাত্র হল। যথাক্রমে শহীদ মুখতার ইলাহী হলে ২৪২ টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৩৬৬ টি এবং ছাত্রীদের  শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৪২ টি সিট। যা মোট শিক্ষার্থীর মাত্র ১২ শতাংশ। বাকি ৮৮ শতাংশ বিশ্ববিদ্যালয়ের বাইরে মেস ও ভাড়া বাসায় থাকছে।
সবচেয়ে বেশি দূর্ভোগে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা।
 মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান মীম জানান, বাইরের মেস ও ভাড়া বাসায় থেকে তাদেরকে নিরাপত্তাহীনতায় ভূগতে হয় এবং মেসের অতিরিক্ত ভাড়া ও খরচের চাপে  আর্থিক ভাবেও নানান দূর্ভোগে পড়তে হয়। এদিকে তিন বছর আগে ছাত্রীদের জন্য ১০ তলা বিশিষ্ট শেখ হাসিনা  হল নির্মাণ কাজ শুরু হলেও মাঝপথেই তা বন্ধ হয়ে যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী জুবায়ের মাহমুদ বলেন, এতোগুলো শিক্ষার্থীর জন্য মাত্র তিনটি হল। হলের চারজনের বেডের একটি রুমে আমরা এগারো জন অনেক কষ্ট করে থাকি। নতুন হল নির্মাণে এবং হলের সিট সুষ্ঠুভাবে বন্টনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন  হল নির্মাণে মাস্টারপ্ল্যান প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই সকল জটিলতা কাটিয়ে নতুন হল নির্মাণ প্রক্রিয়া শুরু হবে এবং বন্ধ হয়ে থাকা ছাত্রী হলের পুনঃনির্মাণ কাজও মে বা জুন মাস নাগাদ শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ