মোঃ সাব্বির হোসেন :
বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী সংখ্যায় সর্ব বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ।
তিতুমীর কলেজে ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী পড়ালেখা করে। এই তিতুমীরে রংপুর বিভাগ থেকে আগত অসংখ্য ছাত্র ছাত্রী পড়ালেখা করেন।
তাদের কল্যাণে কাজ করে রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আনারুল ইসলাম আনোয়ার।গত ৩০ মার্চ রংপুর বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির হোসেন বিপ্লব ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সহ –সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম কামাল রনি দায়িত্ব পেয়েছেন। নতুন সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, আমরা সবসময় ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই।
বিশেষত রংপুর বিভাগের আটটি জেলা হতে আগত তিতুমীরে বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করবো।
পাশাপাশি সকল সকল ছাত্র ছাত্রীদের পাশে দাড়াবো।
তিতুমীরের বুকে রংপুর বিভাগকে সুষ্ঠ ও সুন্দরভাবে উপস্থাপন করতে চাই। তিনি আরও বলেন আমরা সবসময়ই শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসবো এবং আমরা সকলে মিলে মিশে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো।