আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তিতুমীরস্ত রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ সাব্বির হোসেন :

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ এ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও রংপুর জেলা হতে আগত ২০২০–২০২১
শিক্ষাবর্ষের নতুন ছাত্র ছাত্রীদের নিয়ে আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার তিতুমীর ক্যাম্পাসে রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের
নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ ঘটিকার দিকে ক্যাম্পাসের নতুন একাডেমিক ভবনে নবীন বরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।রংপুর বিভাগের ও রংপুর জেলার বিভিন্ন বিভাগে অধ্যায়নরত তিতুমীর কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের লাল গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
তারপর নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পরিচয় পর্বের আয়োজন করা হয়।
নবীনদের উদ্দেশ্য নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

বক্তারা তাদের বক্তব্যে রংপুর বিভাগ ও রংপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতির বন্ধন তৈরির তাগিদ দেন এবং কিছুদিনের মাঝে নতুন কমিটি গঠন করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশিকুর রহমান আশিক ও
রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রাসেল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ