সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ার আওতাধীন কাশিমপুরের সারদাগঞ্জে অভিযান পরিচালনা করে প্রায় ৫ শতাধিক অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার আওতাধীন গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম বলেন, কাশিমপুরের ওই এলাকায় নিম্ন মানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে অবৈধভাবে সংযোগ দিয়েছিল অসাধু ব্যবসায়ীরা।
খবর পেয়ে তিতাসের একটি টিম তিনটি মূল পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় দুই কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ৫০০ টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে বার্নার গুলো জব্দ করা হয়। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ও নিম্ন মানের ফিটিংস জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের উপব্যবস্থাপক আনিসুজ্জামান , তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনের উপব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের সহকারী ব্যবস্থাপক
প্রকৌশলী মোঃ আসোয়াত হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।