মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি :
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনণ অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে। আজ মঙ্গলবার (৫ই জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর থানাধীন ১ নং ওয়ার্ড বটতলা, মৃধাপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ১ হাজার বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অবৈধ গ্যাস-সংযোগ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান (জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর) অভিযানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিঃ আবু সাদাত মোঃ সায়েম ( ব্যবস্থাপক তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন জোনাল বিপণন অফিস সাভার)তিনি জানান এই অভিযানে আনুমানিক দুই কিলোমিটার অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার পাইপ ও চুলা জব্দ করা হয়। তিনি আরও বলেন এখানে একটি অসাধু চক্র তিতাসের বৈধ উচ্চচাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে ২ ইঞ্চি, দেড় ইঞ্চি ও ১ ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে।অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের ৩ লক্ষ ৬৯ হাজার টাকা জরিমানাও করেছে তিনি আরও জানান পর্যায়ক্রমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্য ও কাশিমপুর থানার উপ- পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় উপ-পুলিশ পরিদর্শক সাইফুর রহমান( মুন্সি) সহ আনসার সদস্য।