সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮বিজিবি সদস্যরা তাহিরপুর সীমান্তে পৃথক অভিযানে স্টিলবডি নৌকা, ভারতীয় মদ, কয়লা ও পাথর আটক করে।
বিজিবি তথ্যসুত্রে জানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮বিজিবি’র তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ১০জুলাই সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে পাথর উত্তোলন করে ফিরে আসার সময় উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী নামক স্থান হতে ৫ শত ঘনফুট পাথর ও ইঞ্জিনসহ ৪টি মাঝারি স্টিলবডি নৌকা আটক করে।
অপরদিকে একই উপজেলার চাঁনপুর বিওপির টহলদল একই দিনে সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ১৯বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও একই উপজেলার ট্যাকেরঘাট বিওপির টহলদল আজ ১১জুলাই ভোররাতে সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমাছড়া নামক স্থান হতে ৭৫০কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন২৮-বিজিবি অধিনায়ক তসলিম এহসান পিএসসি ইঞ্জিনসহ স্টিলবডি নৌকা ও ভারতীয় মদ ও কয়লা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও স্টিলবডি নৌকা, কয়লা ও পাথর শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।