নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভার্ণিং বডির বিদ্যালয় শাখার সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৭সেপ্টেম্বর) সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান।
এ নির্বাচনে দুটি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ৬০২জন নারী-পুরুষ অভিভাবক ভোটার ছিলেন।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সামায়ূন কবির (১ম), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মাহমুদুর রশিদ (সাব্বির) (২য়)।
ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান জানান,
সামায়ূন কবির ২৯৯ ভোট পেয়ে প্রথম ও মো. মাহমুদুর রশিদ (সাব্বির) ২৬৮ পেয়ে দ্বিতীয় হয়ে নির্বাচিত হয়েছেন। এবং মো. মামুন অর রশিদ ২০৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।