আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে সাড়ে ৩শত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৩শত ৫০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার বিতরন করা হয়েছে।

শনিবার (১০জুলাই) সকালে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হয়।

এসময় চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সেমাই ১ পেকেট, আটা ১ কেজি, মুড়ি ১ পেকেট, সাবান ১ টি বালিজুরি ইউনিয়নের উপকার ভোগীদের দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ, এটিও বিপ্লব চন্দ্র সরকার, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় মেম্বারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগন ও উপকার ভোগীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ