আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ :
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১টায় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে এই সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ খায়রুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রৌজ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার,
উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, ইউপি সদস্য সাজিনুর মিয়া, ধন মিয়া, ইউপি সদস্যা সেলিনা বেগম, পারুমা বেগম প্রমুখ।
এছাড়াও উক্ত কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।