আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (৬ই মার্চ) সন্ধ্যায় প্রতিপক্ষীয় ৬জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আবুল কাসেম। তিনি উপজেলার তেরঘর (রতনপুর) গ্রামের ফজলুর রহমানের ছেলে।

অন্যদিকে অভিযোগের বিবাদী সিদ্দিক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের পক্ষ থেকেও ৬-৭জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ই মার্চ) সকালে উপজেলার তেরঘর (রতনপুর) গ্রামের ফজলুর রহমান ও পার্শবর্তী কলাগাঁও গ্রামের সিদ্দিক আলী পক্ষদ্বয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫জন আহত হন।

গুরুতর আহতাবস্থায় ফজলুর রহমানের ছেলে আব্দুল সাত্তার’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আব্দুল সাত্তার ওসমানী হাসপাতালের (পুরুষ বিভাগ) ৩য় তলায় ১১নং ওয়ার্ডের ৭নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল সোমবার (৮ই মার্চ) দুপুর ২টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল সাত্তার-এর আঘাতজনিত বিভিন্ন স্থানে অপারেশন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসকদের বেধে দেওয়া সময় পার হলেও জ্ঞান ফিরেনি আব্দুল সাত্তারের। তাঁর সহোদর আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ