আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে যুবককে ১ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:

তাহিরপুর উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারি নির্দেশনা অমান্য করায় আরিফ মিয়া (৩২) নামে এক যুবককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৩ জুলাই) দুপুরে উপজেলার সদর বাজারে এ ঘটনা ঘটে। আরিফ মিয়া তাহিরপুর সদর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৮ বিজিবির সুবেদার নজরুল ইসলাম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ