আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০২ বোতল মদসহ দুই কারবারিকে আটক করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ। সোমবার (৭ অক্টোবর) রাত ২টায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রাম থেকে এসব মদসহ তাদেরকে আটক করে পুলিশ।
জানা গেছে, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই যিশু দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত মাদক কারবারিরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জিলানী (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাহজাহান মিয়া (৪৫)। তারা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য পাচার করে আসছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ প্রশাসন।
মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের অপতৎপরতারোধে পুলিশের অভিযান চলমান রয়েছে জানিয়ে ওসি বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে একটি মাদকমুক্ত তাহিরপুর উপজেলা গড়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।