বিশেষ প্রতিনিধিঃ
তানভীর আহমেদঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশ্ববর্তী বৌলাই নদী হতে অবৈধ বালু সহ ২ টি স্টিলবডি নৌকা আটক করে তাহিরপুর থানা পুলিশ। থানা সূত্রে জানাযায় – উপজেলা বিভিন্ন সীমান্ত ছড়া ও মাহাড়াম নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে ছোট (স্টিলবডি) নৌকা বোঝাই করে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশ্ববর্তী বৌলাই নদীতে বড় স্টিলবডি (ভোলগেইট) নৌকায় বালু বৌঝাই করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলনকৃত বালু সহ একটি ছোট স্টিলবডি নৌকা ও একটি বড় স্টিলবডি (ভোলগেইট) নৌকা আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বালু সহ দুটি স্টিলবডি নৌকা আটককৃত অবস্থায় আছে এবং এবিষয়ে আগামীকাল সকালে উপজেলা নির্বাহী অফিসা’র উপস্থিতিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।