আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে বন্যাদুর্গতদের পাশে বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

তাহিরপুর উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ।

বুধবার (২২ জুন) সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে পানিবন্দি, অসহায় লোকজনের খোঁজ-খবর নেন এবং নিজস্ব অর্থায়নে শুকনো খাবার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ।

বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কুট, দুধ, সাবান, আলু ও পেয়াজ বিতরণ করা হয়।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ বলেন, আমি বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ