আবু জাহান তালুকদার:
সুনামগঞ্জ সভা ও কেক কাটার মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে দৈনিক হাওরাঞ্চলের কথার পত্রিকার ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কাশেম এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ আমজাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,এখলাছুর রহমান তারা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা শ্রমিক লীগ আহবায়ক বিল্লাল আমীন,যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক আইরিন আক্তার,
ইউপি সদস্য হুমায়ুন কবির,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক তোজাম্মিল হক নাসরুম প্রমুখ।