তানভীর আহমেদ বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।
শনিবার(৭ নভেম্বর) দুপুরে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে অনুষ্টিত আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
উপজেলা সমবায় অফিসের পরিদর্শক ফয়সল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,
আরো বক্তব্য রাখেন, টাঙ্গুয়ার হাওর কমিউনিটি নেতা মনির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হাসান।