আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর ইউনিয়নের কৃষকলীগের আয়োজনে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের বাগলী বাজারে কৃষকলীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জ্ল শাহ্’র পরিচালনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটায় উপস্থিত ছিলেন,

উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহজাহান কবির, শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া,

ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আরিফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিলন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার খন্দকার, সাংগঠনিক সম্পাদক শেখ হৃদয় মিয়া, ২নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ২নং ওয়ার্ড কৃষকলীগের সদস্য আব্দুল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ