আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :

ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ (সিএসজি) এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর হাটি কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএইচসিপি উমা সরকার।সভায় বক্তব্যে রাখেন ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য হুমায়ুন কবির,মাফিক মিয়া উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম,পরিবার কল্যাণ সহকারী অঞ্জনা রায়,স্বাস্থ্য সহকারী রিংকু চৌধুরী প্রমুখ।সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ছাতা বিতরন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ