আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মেধা-কুঞ্জ মডেল বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যানিকেতনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাহীদ আলী।
নয়াবন্দ জামে মসজিদ কমিটির সভাপতি নুর আলী ওরফে কালা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আলী হোসেন আখঞ্জী, প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির উপদেষ্টা রায়ধন পাল।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে কলম ও ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মোশাহীদ আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরীক্ষার দিন প্রশ্নপত্র ভালোভাবে দেখে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ও পরিবারের মা-বাবা এবং বিদ্যানিকেতনের মুখ উজ্জ্বল করবে। এ সময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে বিদ্যানিকেতনের পরিচালক আফজাল হোসেন, প্রধান শিক্ষক অরুপ কান্তি দাস, সহকারী শিক্ষিকা নাঈমা আক্তার, ব্যবসায়ী রুপম মিয়া, নেছার আখঞ্জী, রিপন তালুকদার, জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য শান্তু মিয়া-সহ বিদ্যানিকেতনের শিক্ষার্থী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিদায় সংবর্ধনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।