আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আবু জাহান তালুকদার: সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ‍্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মোদাচ্ছির আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলার বড়দল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আশরাফুল ইসলাম নুরুল হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোদাচ্ছির আলম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইদ্রিস আলী, প্রাক্তন শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য পারভেজ আহমদসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিদায় সংবর্ধনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ