তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে আমন সংগ্রহ ২০২০-২০২১ শুভ উদ্ভোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী (বাবুল) ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বি.এম.মুশফিকুর রহমান, ভারপ্রাপ্ত কমকর্তা মোঃ মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান তাঁরা, সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আবুল বাসার, রাফি আহমেদ রাসেল, উপজেলার সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।