আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরের শহীদ সিরাজ লেকে পোনা অবমুক্তকরণ

 

তাহিরপুর প্রতিনিধিঃ

আজ ০৫ নভেম্বর ২০২০ তারিখ দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে তাহিরপুর উপজেলাধীন শহীদ সিরাজ লেকে পোনা অবমুক্তকরণ করা হয়।

এসময় পোনা মাছ অবমুক্তবরণ করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো: মাশুক মিয়া মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সামছুন্নাহার বেগম; সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, জেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।

উল্লেখ্য শহীদ সিরাজ লেকে ১৮০ কেজি রুই, কাতলা, মৃগেল ও গ্রাস কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ