তাহিরপুর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী-মোঃহাবিবুর রহমান।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তিনি ০৬নং ওয়ার্ডবাসীর কাছে সর্ব প্রকার সহযোগীতা কামনা করেন।সবার সহযোগীতা নিয়ে নির্বাচিত হয়ে, তিনি ০৬নং ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চান।
মোঃহাবিবুর রহমান জানান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের(বাংলাদেশ আওয়ামীলীগ সরকার) উন্নয়নের দ্বারা শহরের মতো প্রত্যেক গ্রামে বয়ে নেওয়ার জন্য আমার এই সিদ্ধান্ত।নির্বাচিত হয়ে গরিব ও মেহনতি মানুষের পাশে থাকতে চাই।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই।গরিব ও মেহনতি মানুষের দুঃখ কষ্টের সমান ভাগীদার হতে চাই।গরিবের মুখের হাসিই আমার হাসি।
প্রিয় ওয়ার্ড বাসী অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না।অন্যায় যেই করুক না কেন কাউকে সুযোগ দেবেন না। নিজেকে প্রতিবাদী করে তুলেন।
আরো বলেন,
উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ও জনগনের সেবা করার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা নিয়ে আমার সপ্নকে বাস্তবে পরিণত করতে চাই।ইনশাআল্লাহ সবার দোয়া,ভালোবাসা,সহযোগীতা পেলে আপনাদের সেবা করার সুযোগ পাবো।তবেই আমি নিজেকে ধন্য মনে করবো।