আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে চাই -হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে চান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান।০৬ নং ওয়ার্ডের অন্তর্গত সুলেমানপুর,আনন্দনগর,নিশ্চিন্তপুর, লতিবপুর গ্রাম গুলো কে ডিজিটাল হিসেবে গড়ে তুলবেন বলে তিনি জানান।সপ্ন কে বাস্তবে রুপান্তর করতে উনার সিদ্ধান্ত মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে যোগ দেওয়ার। সপ্ন পুরনে উনাকে আশ্বাস দেন ওয়ার্ডবাসী।

মোঃহাবিবুর রহমান জানান, আমার ওয়ার্ডের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার সপ্ন পূরণ করতে পারবো । বাংলাদেশ সরকারের
উন্নয়নের দ্বারা শহরের মতো প্রত্যেক গ্রামে বয়ে দেওয়া।একটি গ্রাম কে একটি শহরে রুপান্তর করতে চাই। শহরে যা আছে গ্রামেও তাই থাকবে।
নির্বাচিত হয়ে গরিব ও মেহনতি মানুষের পাশে থাকতে চাই।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই।গরিব ও মেহনতি মানুষের দুঃখ কষ্টের সমান ভাগীদার হতে চাই।গরিবের মুখের হাসিই আমার হাসি।
প্রিয় ওয়ার্ড বাসী অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না।অন্যায় যেই করুক না কেন কাউকে সুযোগ দেবেন না। নিজেকে প্রতিবাদী করে তুলেন।

আরো বলেন,
উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ও জনগনের সেবা করার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সহযোগীতা নিয়ে আমার সপ্নকে বাস্তবে পরিণত করতে চাই।ইনশাআল্লাহ সবার দোয়া,ভালোবাসা,সহযোগীতা পেলে আপনাদের সেবা করার সুযোগ পাবো।তবেই আমি নিজেকে ধন্য মনে করবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ