আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

তফসিল ঘোষণার পরেই ১১০ প্রার্থী ঢাকায়, ঘুরছেন নিজ নিজ বলয়ে

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :  

অবশেষে ঘোষিত হলো নির্বাচনী তফসিল। ৫ম ধাপে নাম এলো ফরিদগঞ্জ উপজেলার। আর তাতে যেন হাঁপ ছেড়ে বাঁচলো অনেকেই। দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হয়েছে বলে দীর্ঘশ্বাস ছেড়ে খুশি সকলে। প্রার্থীরা তাই ঢাকামুখী। ইতোমধ্যে ফরিদগঞ্জের অনেকেই নমিনেশন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। 

আগামী বছরের (২০২২) জানুয়ারির ৫ তারিখে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নমিনেশন পেপার সংগ্রহ করে মনোনয়ন দাখিল চলবে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত। বাছাই হবে ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৭ ডিসেম্বরে। এরমধ্যে ১০-১১ ডিসেম্বরে আপিল দায়ের ও ১৩-১৪ ডিসেম্বরে আপিল নিষ্পত্তির পালা শেষ হবে এবং ১৫ ডিসেম্বরে মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রেখেছেন ইসি।

এই ধারাবাহিকতায় নির্বাচনী মাঠ উত্তপ্ত যেন। প্রার্থীদের মধ্যে তোড়জোড় লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে সকল প্রার্থী এখন ঢাকায় নিজ নিজ আবহে ঘোরাফেরা করছেন।
এদিকে ফরিদগঞ্জ উপজেলায় গতমাসে সম্পন্ন হয়েছিল ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল বর্ধিত সভার সকল কার্যক্রম। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত এবছর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ১৩টি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের পরিচালনায় বর্ধিত সভার কার্যক্রম চলছিল।

যেখানে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মোট ৯১জন মনোনয়ন প্রত্যাশীর নাম পাওয়া গেছে। সেই তালিকায় পরে বিভিন্নভাবে যুক্ত হয়েছেন আরও ১৯জন। সবমিলিয়ে ১১০জন মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীক পাবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন।

আসুন, একনজরে দেখে নিই ১১০জন প্রার্থীর নাম। ১২ অক্টোবর মঙ্গলবার সকালে ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৫জন প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ঘোষিত হয়েছে এবং পরে আরও ১ জনের নাম যুক্ত হয়েছে।

এই ৬জন হলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, আওয়ামীলীগ নেতা মহসীন তপদার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান।

এবং এদিন বিকালে ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ৬ জনের নাম ঘোষিত হয়। পরে যুক্ত হয় আরও ১ জনের নাম। মোট ৭জন। তারা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া মজুমদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু পাটওয়ারী, সাধারণ সম্পাদক আঃ মালেক মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম শুকু,

আওয়ামীলীগ নেতা রবিউল হায়দার চৌধুরী জিন্না, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মামুন এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
১৩ অক্টোবর বুধবার সকালে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে ১০ জনের নাম ঘোষণা করা হয়। পরে তালিকায় যুক্ত হয় আরও ১জন।

এই ১১জন হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মাওলানা শরাফত উল্যাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম রোমান, আওয়ামীলীগ নেতা মো. শরীফ মজুমদার, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন, আলমগীর হোসেন জুয়েল,

আনোয়ার হোসেন, কাদির মোল্লা, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আলম পাটওয়ারী কবির ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জানিবুল হক জুয়েল।

১৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে ৮ জনের নাম উঠে আসে এবং পরে যুক্ত হয় ১ জনের নাম। মোট ৯জন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র,

সাংগঠনিক সম্পাদক আনোয়ার খোকন আকন্দ, ঢাকাস্থ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আলী মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন মাস্টার, আওয়ামীলীগ নেতা ফরিদ আহম্মেদ বেপারী ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুস ছাত্তার পাটওয়ারী

এবং এদিন বিকালে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে
৩জন প্রার্থীর নাম ঘোষিত হয় এবং এই তালিকায় যুক্ত হয় আরও ৪ জনের নাম। এই ৭জন হলেন ইউনিয়ন আআওয়ামীলীগের সভাপতি ইলিয়াস বেগ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. মাহাবুব আলম, আওয়ামীলীগ নেতা বুলবুল আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জাকির হোসেন মিজি, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ আমিন এবং আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী।

১৬ অক্টোবর শনিবার সকালে ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে ৮ জনের নাম ঘোষণা করা হয় এবং পরে যুক্ত হন আরও ৩জন। এই ১১জন হলেন ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া, সাধারণ সম্পাদক পি এম আক্তার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন,

আওয়ামীলীগ নেতা এমরান হোসেন সেলিম, ডা. মোস্তফা কামাল, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ কিশোর, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শহিদ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির উল্লাহ (এমএসসি), ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী এবং আনিছুর রহমান।

একই দিন বিকেলে ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত তৃণমূল সভায় প্রস্তাবিত ও সমর্থিত হন ৯জন প্রার্থী এবং তালিকায় যুক্ত হয় আরও ১জন। মোট ১০জন। তারা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. মোনায়েম খান, বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান কায়েম পারভেজ লাভলু,

উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহআলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি এমরান হোসেন মিলন ভূইয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী সফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা আবু তাহের সরকার, সাহাজুদ্দিন মিজি রিয়াদ ও সুমন খান এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার।

১৯ অক্টোবর মঙ্গলবার সকালে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন পরে এখানে যুক্ত হয়েছে আরও ১জন। এই ৭জন হলেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান (বিল্লাল মাস্টার), উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান বকাউল ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হারুর অর রশিদ এবং ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাউদ্দিন বাহার।

এদিন বিকালে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন এবং সেখানে যুক্ত হন আরও ১জন। এরা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইসকান্দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আ. ছাত্তার পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. কাদের খোকন, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ,

উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মুকুল খান, মনির হোসেন এবং আওয়ামীলীগ নেতা মো. শরীফ হোসেন খান।
২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে ৮জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরে যুক্ত হন আরও ১জন। এই ৯জন হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী,

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা নূরের রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, সাবেক যুবলীগ নেতা জহিরুল ইসলাম, মাহফুজ গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়ালিদ বিন পাবেল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন।

২৩ অক্টোবর শনিবার সকালে ১২নং চরদুঃখিয়ায় ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকাভুক্ত হন এবং তাদের সঙ্গে আরও একটা নাম যুক্ত হয়। এই ৬জন হলেন বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল কাদির পাটওয়ারী,

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমেদ, আ’লীগ নেতা লুৎফুল্লাহিল করিম ফারুক এবং ছাত্রলীগের সাবেক নেতা মোরশেদ আলম মুরাদ পাটওয়ারী।

এবং বিকালে ১০নং গোবিন্দপুর দক্ষিণে ৭জন প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থন হয় সেখানে যুক্ত হয়েছে আরও একজনের নাম। এই ৮জন হলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক নেতা এমরান হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার খোরশেদ আলম, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া, আ’লীগ নেতা এস এম হাবিবুর রহমান (রুবেল) এবং সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া।

২৪ অক্টোবর রোববার বিকালে ১১নং চরদুঃখিয়া ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকাভুক্ত হন এবং এই তালিকায় উঠে আসে আরও ২টি নাম। মোট ৯জন হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো. ইব্রাহীম খান মেম্বার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব নূরুন্নবী জমাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন বাচ্চু পাটওয়ারী,

ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন রাঢ়ী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাও. ইকরামুল ইসলাম ও নূরুল আমিন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব তুহিন এবং ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুল হাছান মিরাজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ