আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ২রা সেপ্টেম্বর,আবেদন শুরু ১৫ই জুলাই”

শান্ত মালো:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ‘প্রযুক্তি’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২রা সেপ্টেম্বর  অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ,

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ) এবং বেসরকারি ইন্সটিটিউট/কলেজসমূহ ( ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ – নিটার,শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ)

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য প্রার্থীদের নিকট হতে ১৫ই জুলাই,২০২২ হতে ৮ই আগষ্ট,২০২২ তারিখ পর্যন্ত প্রযুক্তি ইউনিট বরাবর অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ৮ই জুলাইয়ের মধ্যে পরিশোধ করে মূল প্রবেশপত্র জন্য নির্বাচিত হবেন। ভর্তি পরীক্ষা আগামী ২রা সেপ্টেম্বর, ২০২২ তারিখে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ