সাভার প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী প্রারনায় মুখোর সাভার-আশুলিয়া। মাঠে বিএনপি না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন শ্রমিক নেতা সারোয়ার হোসেন।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডের একটি রেস্টুরেন্টে সাভার ও আশুলিয়ার ৩৫ টি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে তিনি প্রর্থীতা ঘোষণা করেন।
এসময় সাভার ও আশুলিয়ার ৩৫ টি শ্রমিক সংগঠনের প্রায় ৭০ জন শ্রমিক নেতার সমর্থন নিয়ে তিনি তার প্রার্থী ঘোষণা করেন। এসময় সকল শ্রমিক নেতার পক্ষে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল-কামরান বলেন, সাভার-আশুলিয়া শিল্প অধ্যুসিত এলাকা। এখানে শ্রমিকের বসবাস সবচেয়ে বেশি। এখানকার শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য একজন শ্রমিক প্রতিনিধির জাতীয় সংসদে প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই আমরা আমাদের শ্রমিক নেতা সারোয়ার হোসেনকে সমর্থণ দিয়েছি। আমরা তার জন্য প্রস্তুত রয়েছি।
মতবিনিময়কালে স্বতন্ত্র এমপি প্রার্থী সারোয়ার হোসেন বলেন, আমার স্লোগান হচ্ছে “শুধু বিত্তশালীদের সংসদ নয়, শ্রম এবং কর্ম পরিবেশের সাথে যারা সম্পৃক্ত তাদের অংশগ্রহণে সংসদ চাই”। বাংলাদেশ বলতে শ্রমজীবী মানুষের সংখ্যাটাই বেশি, সুতরাং আমরা বোঝাতে চাই শ্রমজীবীদের অধিকার আদায়ে, জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখার জন্য, শ্রমজীবীদের পক্ষের প্রতিনিধি অত্যাবশ্যক। এছাড়াও শ্রমিকদের আত্ম মর্যাদা রক্ষা, শ্রমিকদের দাবি আদায়ে রাজপথের আন্দোলন এবং জাতীয় সংসদে শ্রমিকদের পক্ষে আইন প্রণয়নের কথা বলার জন্য, শ্রমিকদের প্রতিনিধি জাতীয় সংসদে থাকা উচিত বলে আমি মনে করি। সেটাকে মাথায় রেখেই শ্রমিক ও মেহনতি মানুষের পক্ষে কথা বলতে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসেন সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
ঢাকা ১৯ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রথমেই কোন কোন বিষয়কে গুরুত্ব দিবেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বপ্রথম শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার নিয়ে জাতীয় সংসদে আইন প্রণয়নে সোচ্চার হব।
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা অরবিন্দু ব্যাপারী বিন্দু, বাবুল, সাইফুল, ইব্রাহিম, হাসমত, ইমন, ঠান্ডু, আশিক, সুলতনসহ প্রায় ৭০ জন নেতাকর্মী।