আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা ০৫ আসনের অন্তর্গত দনিয়া কলেজ, জাতীয় শোক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর দনিয়া কলেজে, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, ও দোয়া ও গনভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কলেজ মাঠ প্রাঙ্গনে এর সভা অনুষ্ঠিত হয়। দনিয়া কলেজে গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর মিয়া। বিশেষ অতিথি বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষক সমিতি প্রাক্তন সভাপতি অধ্যাপক ডাক্তার অধ্যাপক ডাক্তার মনির আল আইচ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ সাখাওয়াত হোসেন,।
দনিয়া কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ওমর ফারুক ভূঁইয়া, রসায়ন বিভাগ ও শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক সালে মোহাম্মদ এনামুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস পালন কমিটির আহবায়ক আবুল হাসান পাটোয়ারী। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ। বক্তব্য শেষে ১৫ আগস্টের শাহাদাত বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং পরিশেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, গণভোজ ও খাবার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ