আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার চাপায় দাদী-নাতি নিহত 

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ  

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন।  শুক্রবার ০৬ নভেম্বর সকাল ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মিনু মল্লিক (৭০) নাতি অচিন মল্লিককে (৮) নিয়ে হাঁসাড়া স্কুল গেটের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে যাওয়ার সময় ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকার চাপা দিয়ে পালিয়ে যায়।এ সময় নাতি অচিন মল্লিক ঘটনাস্থলে প্রাণ হারান এবং মুমূর্ষু অবস্থায় দাদি মিনু মল্লিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। জানা যায়,শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা হাঁসাড়া স্কুল গেটে ফুটওভার ব্রিজের দাবিতে ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।দুর্ঘটনার পর মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিক্ষুব্ধ জনতার দাবি বাস্তবায়নে পুলিশের সহযোগিতার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলী ও কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজার কাছে বাসের ধাক্কায় এক বাইক আরোহী নিহত হন।এ ঘটনায় পরে বাসটি আটক করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ