নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যশোর জেলার শার্শা উপজেলা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘তীর্থ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৬ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আরবি বিভাগের মুজাহিদুল ইসলাম ফয়সাল ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞান বিভাগের জয়নাল আবেদিন।
শুক্রবার ( ২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে তীর্থের এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির সাবেক সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক ইকরাম। এসময় সংগঠনটির উপদেষ্টামণ্ডলী , এলামনাইবৃন্দ এবং সাবেক কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির দায়িত্ব পেয়ে ফয়সাল বলেন, “তীর্থকে আরও সুসংগঠিত এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা একনিষ্ঠভাবে কাজ করে যাব। ”
সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়ে জয়নাল বলেন , ” তীর্থ ঢাবি কেন্দ্রীক সীমাবদ্ধ কোনো সংগঠন নয়, এই সংগঠনের কর্যক্রম আমরা শার্শা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে চাই, যেন স্কুল কলেজের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা সম্পর্কে জানতে পারে এবং পরবর্তীতে ঢাবিতে ভর্তি হয়ে তীর্থের সদস্য হতে পারে।”