আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ৬

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে বাসের ৬ যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এস আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গে যাচ্ছিল।

যাওয়ার পথে বাসটি কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় পৌঁছালে যাত্রী উঠানোর জন্য হঠাৎ থামিয়ে দেয়। এসময়ে তার পেছনে থাকা বগুড়া-নওগাগামী ভিআইপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এস আর পরিবহন বাসের পেছনে ধাক্কা দেয়।

এতে ভিআইপি পরিবহনের সামনের গ্লাসসহ গাড়ির কিছু অংশ ভেঙে যায়। এতে বাসের গ্লাসের আঘাতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, পেছন দিক থেকে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ