আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

মোকাব্বির আলম সানি ( নিজস্ব প্রতিবেদক) :

ঢাকা – টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এ  অবস্থায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার অং‌শে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মহাসড়কের ক‌রটিয়া থেকে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও প‌রিবহন চালকরা। যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে। অনেকেই ঈদের ঝামেলা এড়াতে আগে থেকেই পরিবার-পরিজন বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তবে কর্তব্যরত পুলিশ যানজট নিরসনে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ