সাভার প্রতিনিধি,
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম) ৮৯তম উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া মাদ্রাসা মসজিদে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির সভাপতিত্বে ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম সুমন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, মো. শফিকুল ইসলাম শফিক,
ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ন আহবায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম নান্নু, বাবুল হোসেন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ দেওয়ানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।