আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নবগঠিত কমিটি সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীবের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। টানা তিন বছর পর ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদ।

কমিটি পাওয়ার দুই দিনের মাথায় সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জরুল আলম রাজীবের সাথে শুভেচ্ছা বিনিময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় অংশ গ্রহণ করেন সহ-সভাপতি শিমুল, হাসিব, সাদ্দাম, রিদয়, শেখ হাবিবা নাহার, বিমা, শাহিন, রুবেল, নোমান, যুগ্না সাধারণ সম্পাদক শামিন, সাংগঠনিক সম্পাদক রনি, সম্পাদক মনির, রাকিব, আলামিন, সজ্জল, আকাশ, তানিম, আসিক, সাইফুল, জাহিদুল, শান্ত, কাজল, ইয়াসিন, রাফাতসহ অনেকেই শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের হেমায়েতপুর অফিসে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় এর সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান জয় সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ১ জন সভাপতি ৬৪ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক, ৪০ জন সহ-সম্পাদকসহ সব কয়টি পদেই একাধিক উপ-পদ দিয়ে গত বুধবার (১৬ জুন। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ