রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :
ঢাকা জেলার ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার ২০২০ সালের শ্রেষ্ঠ কর্মকর্তা এসিল্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভূমি ব্যবস্হাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনা,ভূমি রাজস্ব আদায়ে সফলতা সহ সার্বিক কর্মদক্ষতার বিবেচনায় তাকে এ’স্বীকৃতি প্রদান করে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন এমপি ভার্চুয়াল ভিডিও এর মাধ্যমে যুক্ত ছিলেন।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার এর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউনুস হারুন।
সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় এ’বছর ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এ’স্বীকৃতি পেয়েছেন বলে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউনুস হারুন ও একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
মোঃ মোজাম্মেল হোসেন।
মাঠ পর্যায়ে ভূমি সেবা প্রদানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে তাকে এ’ সম্মননা দেয়া হয় বলে জানা যায়।
অন্তরা হালদার ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ধামরাই উপজেলা ভূমি অফিসে গত ৫/৫/২০১৯ তারিখে যোগদানের পর থেকে অক্লান্ত পরিশ্রম করে ভূমি অফিসের জরাজীর্ণ একটি ভবনকে পরিবর্তন করে এবং সেবা নিতে আসা ভূমি মালিকদের লোকজনদের জন্য বসার স্থান তৈরি, অফিসের সম্মুখে অব্যবহৃত স্হানে ফুলের বাগান, নথিপত্র বা গুরুত্বপূর্ণ কাগজ পত্রের ভলিয়ম বুকে শ্রেণি বিন্যাস করে লকারে রাখার ব্যবস্হা,দালাল চক্র নির্মূল সহ গৃহীত বিভিন্ন পদক্ষেপ প্রশংসা পেয়েছেন বিভিন্ন সর্বমহলে।
এছাড়াও করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর সময় থেকে জনসচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জননন্দিত ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার।