আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফ্রেশারদের সংবর্ধনা 

তাবাস্সুম ঈশা,ক্যাম্পাস প্রতিনিধি:
২৮ই আগষ্ট রোজ রবিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে হল রুমে ইংলিশ ডিপার্টমেন্ট,পলিটিকাল সাইন্স,সোসিওলজি ডিপার্টমেন্ট এর সমন্বয়ে একটি ফ্রেশার দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা প্রো-ভাইস-চ্যান্সেলর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
উপস্থিত ছিলেন আর্টস এবং সোশ্যাল সাইন্স অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. শওকত আরা হোসেন, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এডভোকেট সাহেদ কামাল পাটোয়ারী এবং বিশ্ববিদ্যালযয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম।
এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান  আব্দুর রহিম মোল্লা,পলিটিকাল সাইন্স বিভাগের চেয়ারম্যান মোঃ ফজলুল হক পলাশ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান এস যুবাইর আল আহমেদ সহ  শিক্ষক মন্ডলী ও নবীন শিক্ষির্থীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ