আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “বিশ্ব পরিবেশ দিবস ২০২২” এর ৫০ তম বার্ষিকী 

মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন ক্যাম্পাসে আজ ৫ই জুন “অনলি ওয়ান আর্থ” ¯স্লোগানে “বিশ্ব পরিবেশ দিবস ২০২২” এর ৫০ তম বার্ষিকী উদযাপন করে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ এবং রিয়েল এস্টেট বিভাগের সমন্বয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

পরিবেশগত দিক থেকে পৃথিবীকে নিরাপদ করার জন্য শিক্ষার্থীদের কার্যকরী পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এই আয়োজন করে আয়োজক বিভাগসমূহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ.বি.এম. কামাল পাশা; রিয়েল এস্টেট বিভাগের বিভাগীয় প্রধান

অধ্যাপক ড. আমির আহমেদ; সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম.আর.
কবির, মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আলেয়ার আয়োজনের আনুষ্ঠানিক অধিবেশনে অংশগ্রহণ করেন।

র‌্যালি ও বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির পর, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজা পারভীন-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয়।

একই বিভাগের প্রভাষক জনাব মোঃ সাদরিল ইসলাম খান এবং প্রাক্তন শিক্ষার্থী আইভি আক্তার আয়োজনে পরিবেশ বিবর্তন সম্পর্কে উপস্থাপনা পেশ করেন ।

অতিথিরা তাদের বিভাগীয় কার্যক্রমের অংশ হিসেবে বলেছিলেন, তারা কীভাবে পরিবেশের সাথে সংযোগ স্থাপন কওে এগিয়ে যেতে চান। আরও বলেন, “

আমাদের একটি মাত্র বাসযোগ্য স্থান পৃথিবী এবং আমরা সত্যিই এটি নিয়ে খেলতে পারি না। পৃথিবীকে অন্তত নিরাপদ রাখুন এবং ক্ষতি করবেন না এবং বেশি করে গাছ লাগিয়ে অক্সিজেনের মাত্রা বাড়ান”।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ