ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘টেক্সটাইল শিল্পে রঙের প্রয়োজনীয়তা ও রঙের প্রকরণ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
২৯শে মে, রবিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন ক্যাম্পাসে দুপুর ২ টা থেকে এই বিশেষ সেমিনার আয়োজিত হয়। শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্পে শুরু থেকেই ভালো অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এই বিশেষ সেমিনার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব।
আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এক্স-রাইট এশিয়া প্যাসিফিক লিমিটেডের কান্ট্রি সেলস ম্যানেজার মো: রাশেদুল ফয়সাল।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ওভারসিস মার্কেটিং কর্পোরেশন প্রাইভেট রিমিটেডের ম্যানেজার জুলফিকার ওলিউল্লাহ, সহকারি ম্যানেজার মো: হারুন উর রশিদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো: মমিনুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আমাদের অবশ্যই টেক্সটাইল শিল্পের সাথে কাজ করতে গেলে রঙের বিভিন্ন দিক সম্পর্কে জানতে হবে, যাতে আমাদের চাকরি বাজারে যাওয়ার আগেই নিজেদের প্রস্তুত কওে তুলতে পারি। তিনি তার সেমিনারে টেক্সটাইল শিল্পে রঙের ব্যবহার এবং কোন বিষয় গুলো গুরুত্বপূর্ণ সে বিষয়ে সম্যক ধারণা দেয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো: মমিনুর রহমান তার বক্তব্যে বলেন,
আমরা শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করে তুলতে চাই যে আমাদের একজন গ্রাজুয়েটও বেকার বসে না থাকে। এজন্য বাস্তব অভিজ্ঞতাগুলোশুনতে এ ধরনের সেমিনারের বিকল্প নেই।
এছাড়া আগত অতিথিরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করে।