মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক :
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) এর মধ্যে ২ ফেব্রুয়ারী ২০২২ তারিখে অধ্যাপক আমিনুল ইসলাম সেমিনার হল, ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ড. মালা খান, মহাপরিচালক (অ্যাডি. চার্জ), বিআরআইসিএম এবং অধ্যাপক এম.আর. কবির, অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষার্থীরা রাসায়নিক মেট্রোলজিক্যাল ট্রেসেবিলিটি, গবেষণা ও উন্নয়ন, পরীক্ষা এবং প্রশিক্ষণসহ নানা সুবিধা গ্রহনের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।