মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ব্যবসা ও উদ্যোক্তা অনুষদ (এফবিই) ৯ই জুন নিজস্ব গ্রীন ক্যাম্পাসে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করেছে।
ডিআইইউ-এর বিভিন্ন বিভাগ থেকে ৩০০ জনেরও বেশি স্নাতক ব্যাংকিং শিল্পের দিকে কর্মসংস্থানের জন্য যোগাযোগ করেছে।
প্রফেসর ড. এম. লুৎফর রহমান, ভাইস চ্যান্সেলর, ডিআইইউ প্রধান অতিথি হিসেবে আয়োজনে বক্তব্য রাখেন এবং প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল ডিন, এফবিই, ডিআইইউ আহŸায়ক হিসেবে সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআইইউ’র এর সকল বিভাগের প্রধান, সহযোগী প্রধান এবং প্রোগ্রাম ডিরেক্টররা এই আয়োজনে যোগ দেন।
ইবিএলের-এর এইচআর দলের নিম্নোক্ত প্রতিনিধিরা এই আয়োজনে ক্যাম্পাস রিক্রুটমেন্টে প্রতিনিধিত্ব করেন।
মোঃ রিয়াদ হোসেন; প্রধান, পিপুল একুইজিশন, ইবিএল এইচআর, নাজরান কবির; ম্যানেজার, পিপলস অ্যাকুইজিশন, মোঃ ফরহাদুর রেজা; সহযোগী ব্যবস্থাপক, পিপলস অ্যাকুইজিশন, ইফরাত জাহান; অফিসার, পিপুল একুইজিশন; মোঃ রকিবুল আলম; অফিসার, পিপুল একুইজিশন, এ.এম.এম. আফসার রহমান; অ্যাসোসিয়েট ম্যানেজার, এইচআর অপারেশনস।